পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
♣♣নড়াইল জেলার সংক্ষিপ্ত পরিচিতি♣♣ বাংলাদেশে নড়াইল জেলার অবস্থান: স্থানাঙ্ক: ২৩°০৮′উত্তর ৮৯°৩০′পূর্ব / ২৩.১৩° উত্তর ৮৯.৫০ ♣♣♣ বিভাগ : খুলনা বিভাগ ♣♣♣আয়তন: মোট ৯৯০.২৩ কিমি ২ (৩৮২.৩৩ বর্গমাইল         জনসংখ্যা (২০১১ আদমশুমারি) • মোট ৭,২১,৬৬৮ • ঘনত্ব ৭৩০/কিমি ২ (১৯০০/বর্গমাইল) স্বাক্ষরতার হার • মোট ৬১.৩% ♣♣♣পরিচিতি: নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। ১৮৬১ সালে যশোর জেলার অধীন নড়াইল মহাকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ঐ সময় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহাকুমা গঠিত হয়। ১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহাকুমাকে জেলায় রুপান্তরিত করা হয়।  ♣♣♣ভৌগলিক সীমানা: নড়াইল জেলার পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা, উত্তরে মাগুরা জেলার শালিখা ও মহম্মদপুর উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং দক্ষিণে বাগেরহাট জেলার মোল্লাহাট, খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলা এবং যশোরের অভয়নগর উপজেলা।...